‘জয় বাংলা স্লোগান’ দেয়ায় মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে দলটি। তবে কোনো কারণ জানায়নি দলটি।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সংবাদ সম্মেলনে মোট ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থী তালিকা প্রকাশের সময় মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে বিএনপি জানায়, অনিবার্য কারণবশত ওই আসন ও প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাদারীপুর-১ (শিবচর) আসনের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

সোমবার রাতে তাকে মনোনয়ন দেওয়ার পর এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সোমবার রাতে তারা ২ ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়ে বন্ধ করে রেখেছিল। সেখানে তারা টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দিয়েছিল।

মনোনয়ন পাওয়ার আগে থেকেই কামাল জামান মোল্লার এ বছরের দুর্গাপুজার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে বক্তব্য শেষে তাকে ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দেখা যায়। এই ভিডিও নিয়েও মাদারীপুরে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।

অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago