ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর,২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক।

ব্রাকসু নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সিফাত রুমানা, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে দ্রুত কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্নের দাবি জানান শিক্ষার্থীরা।

অভিযোগ করে তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি মহল গঠনতন্ত্র সংশোধনের নামে নির্বাচন বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। এ কারণে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফশিল ঘোষণার মাধ্যমে ব্রাকসু প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর আহ্বান জানান শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠার দীর্ঘ ১৭ বছরেও ৭৫ একরের বেরোবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করলে ব্রাকসু প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তোলেন। দীর্ঘ অবস্থান ও অনশন কর্মসূচির পর গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার স্বাক্ষরিত গেজেটে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’ এ ব্রাকসু সংযুক্তির নির্দেশনা জারি হয়।

এদিকে ব্রাকসুর গঠনতন্ত্রে হল সংসদ নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীদের ভোটাধিকার নির্ধারণ এবং নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন না থাকাসহ নানা বিষয় সংশোধনের দাবিতে বিএনপি-জামায়াত ঘরানার সংগঠন ছাত্রদল এবং বাম সংগঠনের কয়েকজন নেতা গত সোমবার উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। তাঁদের প্রস্তাবকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

পরদিন সকালে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে দ্রুততম সময়ে ব্রাকসু নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন। সর্বশেষ মঙ্গলবার দুপুরের সিন্ডিকেট সভা শেষে নির্বাচন কমিশন গঠনের ঘোষণায় ব্রাকসু নির্বাচনের পথ আরও এক ধাপ এগিয়ে গেল।

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago