ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন বদলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মোহা. আব্দুল করিম সরকারের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ফুলবাড়িয়া উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা দলীয় প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিল করে মোহা. আব্দুল করিম সরকারের মনোনয়ন দাবী করেন।
বিক্ষোভ মিছিল শেষে নেতারা বলেন, আব্দুল করিম সরকার বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। প্রায় অর্ধশতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তার মতো ত্যাগী নেতাকে বাদ দিয়ে জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা মেনে নিতে পারছেন না। আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিল করতে হবে। মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. আশিকুল হক আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আহামেদ মাসুদ, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর, জেলা যুবদলের সহসভাপতি আনার সাদাত আনার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিছ, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতে কামাল উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির সালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব আল আমিন সাদাত প্রমুখ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…