ময়মনসিংহ-৩ গৌরীপুরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

১৪৭ ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন আটকে রেখে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৪নভেম্বর) সকালে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশন রেললাইনে স্লিপার ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসনটির মনেনায়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

জানা গেছে, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৯ টা ৩৩ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে আসলে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেনটি আটকে রেলপথ অবরোধ করে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এসময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয়। একপর্যায়ে অবরোধকারীরা রেললাইনে শুয়ে পড়ে। অবরোধ করে প্রায় ৩৭ মিনিট ট্রেনটি আটকে রাখে অবরোধকারীরা। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্টেশনে এসে অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে ১০ টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে।

এদিকে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবীতে মঙ্গলবার দুপুরে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাইদা মাশরুরের নেতৃত্বে নারী ও হিরণের অনুসারীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সাইদা মাশরুর বলেন, রাজনীতির কারণে আমার স্বামী সংসারটা ঠিক মতো করতে পারি নি। গত ১৭ বছরে জেলাখানা আর কোর্ট করেই সময় গেছে। শতাধিক মামলা তার বিরুদ্ধে। আজকে এই তার প্রতিদান। আমরা ধানের শীষ নিয়ে ব্যবসা করি না। আপনাদের কাছে অনুরোধ করবো আপনার মনোনয়ন বাতিল করেন। গৌরীপুরবাসীর চাওয়া হিরণকে মনোনয়ন দিন। এর আগে সোমবার মেনানয়ন ঘোষণার পরপরই রাতেই মনোনয়ন পরিবর্তনের দাবীতে হিরণের অনুসারীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করে।

গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বিগত ১৭ বছর আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন হিরণ। তার বিরুদ্ধে শতাধিক মামলা। হিরণ হচ্ছে গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোনয় দেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago