চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামের রহিম বকশো গং ও রব্বানী গং এর শরিকদের ২০ বিঘা জমির ফলন্ত ধানগাছ ঘাসমারা বিষ দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।শরিকানা সম্পত্তির মালিক বয়রা গ্রামের সোহরাব জানান আমাদের সাথে দীর্ঘ দিন ধরে বয়রা গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে আশরাফ,বক্কর,ওমর ফারুকদের সাথে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে। আমাদের শরিকানা জমি চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালত,হাইকোর্ট পক্ষে রায় দিলেও তারা মানছে না।আমরা বলেছি তোমাদের জমি হলে রায় করে আনো জমি ছেড়ে দেবো।গত কয়েকদিন আগে রাতের আঁধারে ঘাস মারা বিষ দিয়ে আমাদের ২০ বিঘা জমির ফলন্ত ধানগাছ পুড়িয়ে দেওয়া হয়েছে।সব শেষ, এখন খাবো কি? ন্যায় বিচার চাই।এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে জানতে আশরাফ গংদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।তবে তাদের নিকটাত্মীয়রা জানান জমি আশরাফ গংরা পাবে।সোহরাব বলেন আমরা ন্যায় বিচার পেতে আইনি পদক্ষেপে যাবো। জমির সকল বৈধ কাগজ পত্র আমাদের পক্ষে। এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সাথে কথা বললে তিনি জানান এ ঘটনায় আমি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টা তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…