দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সন্ধ্যা ৬টার দিকে রুদ্রনগর ব্রিজ মোড়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিউর রহমান চন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ফকির মোহাম্মদ, বিএনপি নেতা শামসুল আলম ও ওহিদুজ্জামান।

সভায় প্রধান বক্তা বলেন, ‘আমরা জিয়ার দল করি, প্রকাশ্যে দিবালোকে সবসময় একই কথা বলি। আমরা বিএনপি করি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। তাই চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের কান্ডারী মাহমুদ হাসান খান বাবু ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন হাউলি ইউনিয়নের ৭ নম্বর ওয়র্ডের সাধারণ সম্পাদক আলেপ উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ইনছান আলী, আব্দুল আলিম, ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী, নয়ন স্বপন, খাইরুল, নাজিম, শাজাহান, ওমেদুল, জোনায়েদ, শামীম, হাশেম, জিয়া, শরিফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

শেখ হাতেম, দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

10 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

12 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

12 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago