ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থর প্রতিদ্বন্দ্বী হিরো আলম

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)।

এবার তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

হিরো আলম জানিয়েছেন, এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে নামবেন। তবে কয়েকটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে। তিনি বলেন, “বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা চলছে।

এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যদি মত ও লক্ষ্যে মিল পাই, কোনো দলে যোগ দিতে পারি; অন্যথায় স্বাধীন প্রার্থী হিসেবেই নির্বাচন করব।”

প্রার্থিতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে হিরো আলম বলেন, “নির্বাচন আমার কাছে কেবল জয়-পরাজয়ের বিষয় নয়—এটা প্রতিবাদের মাধ্যমও। আমি যেমন আগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেছি, এবারও বলব।

জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শত ভোট পেলেও খুশি থাকব, যদি মানুষ আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারে।”

নিজেকে “নিম্নবিত্ত শ্রেণির কণ্ঠস্বর” আখ্যা দিয়ে তিনি বলেন, “আমার লক্ষ্য সংসদে গিয়ে সেই সব মানুষদের প্রতিনিধি হওয়া, যারা সমাজের সবচেয়ে অবহেলিত।

ঢাকা-১৭ আসনটি গঠিত হয়েছে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে। এখানে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এ আর জসিম, বিশেষ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago