ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ফেসবুক পোস্টের মাধ্যমে ঈশ্বরগঞ্জবাসীকে ঐক্যের আহ্বান জানিয়ে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আলহামদুলিল্লাহ লিখে পোস্টটি শুরু করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন—
“প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
গত সতেরো বছর আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমরা সবাই কমবেশি নির্যাতিত ও বঞ্চিত হয়েছি। তাই আসুন, সবাই সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখি। আমাদের পথ ভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্য ও আদর্শ এক—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা।”
তিনি সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, রুহুল আমিন মাস্টার এবং কামরুজ্জামান লিটনকে শ্রদ্ধা জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পোস্টে আরও লেখা হয়—
“ঈশ্বরগঞ্জকে একটি শিক্ষিত, মূল্যবোধসম্পন্ন ও আদর্শিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাদের একতাবদ্ধ হওয়ার বিকল্প নেই।
যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন—তাদের সবাইকে সাথে নিয়েই আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।
সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।”
শেষ অংশে তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বিভাজন সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। তিনি লেখেন—
“মিষ্টি বিতরণ বা আনন্দ মিছিল থেকে বিরত থাকুন।
সামাজিক মাধ্যমে বিভাজন বা মনঃকষ্ট সৃষ্টিকারী কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।
মনে রাখুন: আমরা ব্যক্তি নয়—দল, দেশ ও আদর্শের পক্ষে।”
স্লোগান হিসেবে তিনি যুক্ত করেছেন—
“ভোট দিব ধানের শীষে,
দেশ গড়বো মিলেমিশে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…