অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের নাম আসার পরপরই চুয়াডাঙ্গার রাজনীতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
চূড়ান্ত মনোনয়নের খবর পাওয়ার পরই শরীফুজ্জামান শরীফ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরই তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে তাঁর পিতার হাতে প্রতিষ্ঠিত আলমডাঙ্গার পাঁচকমলাপুরে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ছুটে যান। সেখানে নফল নামাজ আদায়ের পর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁর প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত করেন।
সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন- মনোনয়ন পেলে যেন কোনো ধরনের মিষ্টি বিতরণ বা উৎসব না করা হয়, যাতে অন্য মনোনয়ন প্রত্যাশীরা মনে কষ্ট না পান। শরীফুজ্জামান শরীফ সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছেন। পরে তিনি চুয়াডাঙ্গা শহরের নিজ বাড়িতে ফিরে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, তিনি শহীদ জিয়া আদর্শে ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করার প্রতিশ্রুতিতে অবিচল। এখন থেকে তাঁর একমাত্র লক্ষ্য বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা। তাঁর এই বিনয়ী পদক্ষেপ চুয়াডাঙ্গা বিএনপিতে সাংগঠনিক ঐক্যের বার্তা দিয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…