বরিশালে মাদকবিরোধী অভিযানে গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব মাহতাব গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, মাদক সেবন ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ গোলাম মাহতাবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানে অংশ নেওয়া গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বাসস্ট্যান্ডের কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা করেছেন। তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক সেবন-বিক্রি বা শেল্টার কোনোটিকেই বিএনপি প্রশ্রয় দেয় না। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago