ময়মনসিংহ ৩ আসনে বিএনপির মনোনয়নে একপক্ষের আনন্দ মিছিলঃ অন্যপক্ষের বিক্ষোভ

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর ময়মনসিংহের গৌরীপুরে উল্টো চিত্র—একদিকে আনন্দ, অন্যদিকে ক্ষোভ।

সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে গৌরীপুর পৌর সদরে বিক্ষোভে ফেটে পড়েন মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। তাঁরা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এদিকে, একই সময় ইকবাল হোসেনের সমর্থকরা তাঁর নাম ঘোষণার খবরে নিজবাড়ির সামনে আনন্দ মিছিল বের করেন। ফলে পুরো গৌরীপুরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে হিরনের স্ত্রী সাঈদা মাসরুরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন পরিবর্তনের আল্টিমেটাম দিয়ে ঘোষণা করেন—দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে, প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত চন্দ্র দাস জানান, “আগামীকাল সব ইউনিয়নে নারী-পুরুষ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরও মনোনয়ন পরিবর্তন না হলে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।”

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago