পটুয়াখালী -১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী মনোনয়ন পাওয়ায় দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও পটুয়াখালী সদর) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিএনপি মনোনয়ন চূড়ান্ত ঘোষণার খবরে দুমকি ও লেবুখালীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ এবং ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী দুমকি গ্রামীণ ব্যাংক সড়কস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এসময় অংশগ্রহণকারীরা “আলতাফ ভাইয়ের নেতৃত্বে গণতন্ত্রের বিজয়” স্লোগান দিতে দিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দলের সিদ্ধান্তে তারা ঐক্যবদ্ধ এবং জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।এদিকে আধা ঘণ্টা পর লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা এলাকায়ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অনুরূপ আনন্দ মিছিল বের করেন। সেখানে উপস্থিত নেতারা কেন্দ্রীয় ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ মনোনয়ন পটুয়াখালী-১ আসনে বিএনপির বিজয়ের পথ প্রশস্ত করবে।
আনন্দ মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকায় এক সময় “আলতাফ ভাইয়ের জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে দুমকি ও লেবুখালী এলাকা।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago