বদরগঞ্জে স্কুল শিক্ষিকা অপহরণ মামলায় বিএনপির সাঃসম্পাদক লিয়াকত উল্লাহ লুসান গ্রেপ্তার

‎রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত উল্লাহ লুসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

‎পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার (২ নভেম্বর) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭-৮ জন জোরপূর্বক ওই শিক্ষিকাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধরও করা হয়। শিক্ষিকার চিৎকারে একপর্যায়ে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

‎আহত অবস্থায় ওই শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে লিয়াকত উল্লাহসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরদিন লিয়াকত উল্লাহ অসুস্থতার ভান করে উপজেলা হাসপাতালে ভর্তি হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফজার রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে লিয়াকত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

 বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, “এক স্কুলশিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর অপহরণের ঘটনা ঘটানো হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago