সিরাজগঞ্জে ভয়াবহ মাদক বুপ্রেনরফিন ২৯০পিছ সহ আটক ১

সিরাজগঞ্জের সলঙ্গায় রাধানগর এলাকা থেকে ভয়াবহ মাদক ২৯০ পিস বুপ্রেনরফিনসহ ফিরোজুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। রবিবার (২ নভেম্বর) রাত ১২ টার দিকে জেলার ঢাকা- বগুড়া মহা সড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক মাদক কারবারী  ফিরোজুল ইসলাম সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার রাধানগর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় নঁওগা থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা একতা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারী ফিরোজুল ইসলামকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে নেশা জাতীয় ২৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন জব্দ করা হয়।
তিনি আরও বলেন, একজন পেশাদার মাদক কারবারি ফিরোজুল ইসলাম। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে তিনি জানিয়েছেন। আটক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago