রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে রিয়াদ (১৪) নামের এক কিশোর নি”হত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
(২ নভেম্বর) রোববার সকাল ১০ সময় রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী ফায়ার সার্ভিস এর সামনে এ দু-র্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমতের ছেলে। তিনি রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন। আহত যুবক রনো (২০) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রনজিদের ছেলে।
কাদেরিয়া বেকারির কয়েকজন কর্মচারী জানান, সকালে রিয়াদ বেকারিতে আসে। কোনো এক কাজে রেলগেটে যেতে চায়। তখন বেকারির মাল নিতে আসা এক যুবক বড়পুলের দিকে যাবে বলে জানালে, রিয়াদ তার মোটরসাইকেলে ওঠে। কিছুক্ষণ পরই দু-র্ঘটনার খবর পাওয়া যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রওশন আরা আক্তার বলেন, “দু-র্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালেই রিয়াদের মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল।” অপর আহত যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন বলেন, দু-র্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…