চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের চাঞ্চল্যকর কৃষক জয়নুর মণ্ডল হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে দামুরহুদা মডেল থানা পুলিশ। গতকাল রবিবার রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঢাকা র্যাব-১ এর সহযোগিতায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দহুদা গ্রামের আমির হোসেনের ছেলে সালাম, নজিরের ছেলে আবু হেনা ও শহিদুলের ছেলে ফিরোজ। এরা সবাই ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের দুই পক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপ ও নুরুল হক পেশকার গ্রুপের মধ্যে প্রায় ৫০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মন্টু গ্রুপের লোকজন মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ নুরুল হক পেশকারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশীয় ধারালো অস্ত্র- দা, শাবল, লোহার রড ও কাঠের বাটাম নিয়ে হামলা চালায়। হামলায় খাজা মণ্ডল (৫৩), জাহের মণ্ডল (৪৭), দিপু (১৭) ও জয়নুর মণ্ডল (৫৭) গুরুতর জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত কৃষক জয়নুর মণ্ডল একই দিন বিকেলে মারা যান। অন্য আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তারা এখনও চিকিৎসাধীন।
ঘটনার পরদিন নিহত জয়নুর মণ্ডলের ছেলে আব্দুস সালাম দামুড়হুদা মডেল থানায় নুরুল হক পেশকারকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মূল আসামিরা পলাতক ছিলেন। অবশেষে গতকাল রবিবার রাতে র্যাব-১ এর সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার তিন আসামিকে রাজধানী ঢাকা উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের জমি বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হলেও ঘটনাটি গোবিন্দহুদা এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি করেছে।
ওসি (তদন্ত) হিমেল রানা বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঢাকা থেকে গ্রেফতারকৃত আসামিদের দামুড়হুদা থানায় আনার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…