চুয়াডাঙ্গার জীবননগরে ‘স্বর্ণ আত্মসাৎ’ কেন্দ্র করে একই গ্রামের ৫ জনকে অপহরণঃনিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ‘স্বর্ণ আত্মসাৎ’ করাকে কেন্দ্র করে পিতা-পুত্রসহ ১৯ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুইদিনে নিখোঁজ হয় পাঁচজন।

নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) এবং শওকত আলির ছেলে হাসান (২৭)।

এরপর আমরা কোথাও তাদের খুঁজে না পেলে গত ২১ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করি।

এ মামলায় আসামিরা হলেন- আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মন্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)।

মানববন্ধনের পরিবারের সদস্যরা আরও বলেন, ‘আমরা জীবননগর থানায় মামলা দায়ের করার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা-পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেপ্তার করতে পারিনি।

আমরা চাই- পুলিশ অতি দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিক। আর তা না হলে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীদের মধ্য একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জেরে গত ১৩ অক্টোবর আনার ও তার ছেলে শফি নিখোঁজ হয় এবং তার পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আবুল, হাসান ও শফি নিখোঁজ হয়।

এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোয়ালপাড়া গ্রামে নিখোঁজ পাঁচজন ব্যক্তির নিখোঁজের বিষয় নিয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে মূল ঘটনা উদ্‌ঘাটন করতে পারব।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago