গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো:জসিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মুন্সিগঞ্জ গজারিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো:জসিম উদ্দিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

গজারিয়া উপজেলার ভবেরচরস্থ থানার নতুন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটা বের হয়ে বাসষ্টান্ড হয়ে পুর্নরায় থানার পুরাতন গেটে এসে প্রতিবাদ সভা করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত এর নেতৃত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তারেক সরকার,মারুফ মিয়াজী, সুমন বেপারী,বাবু সরকার,শরীফ হোসেন,সোহাগ হোসেন,সুলতান শেখ,মাসুদ রানা প্রমুখ।

এ সময় মহিবুর রহমান রিফাত বলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক জসিম উদ্দিন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ,তার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা কোন ভাবেই গ্রহণ যোগ্য না,২৪ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য অদ্য পূর্ব বিরোধের জেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক জসিম উদ্দিন হামলার শিকার হন।জানা যায়,হামলাকারী জসিম উদ্দিন এর আপন মামাতো ভাই মুরাদ,দুইজনের মধ্যে মারামারির ঘটনায় মুরাদও আহত হন।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago