রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ প্রতিদিনের পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘মহান আল্লাহ তা’আলা আমাকে এতটাই ভালোবাসেন যে, জীবনে যে কাজেই গেছি সেখানেই তিনি আমাকে সফলকাম করেছেন (except NCP)। তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা আমাকে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসেবেই চেনেন। বলা বাহুল্য, এনসিপির পীরগাছা শাখায় আমার কোনো পদবি ছিল না। তবে এই উপজেলায় এনসিপির যাত্রা শুরুর সময়কার দুজন ব্যক্তির মধ্যে আমি ছিলাম একজন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে আমি নিজেকে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো করেই জানেন আমি কতটা পরিশ্রম করেছি এই নতুন দলটির জন্য। কাজ করতে গিয়ে পেয়েছি ভালোবাসা, লাঞ্ছনা, প্রোপাগান্ডা—সবই। কেউ যদি আমার কাজ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন ও পীরগাছা উপজেলা এনসিপির সকল সদস্যের প্রতি শুভকামনা জানান।
উল্লেখ্য যে , ফারদিন এহসান মাহিম পীরগাছায় এনসিপির প্রাথমিক সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন এবং স্থানীয়ভাবে দলটির কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছিলেন। এ ছাড়া পীরগাছার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার অন্যতম নেতা ছিলেন তিনি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…