“বিদ্যুৎ গেলে হাতপাখারই ভরসা”-ঃ ঈশ্বরগঞ্জে গণ-সমাবেশে ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “নৌকা, ধানের শীষ, লাঙ্গল—যারা এসব প্রতীক নিয়ে নির্বাচন করে তারা কেউই সেই প্রতীকের কাজ জানে না। নৌকা চালায় গরিব, ধান কাটে গরিব, লাঙ্গল চালায় গরিব—কিন্তু এসব প্রতীকের মালিক কেউই গরিব না। তাদের প্রতীক গরিবের, কিন্তু জীবন গরিবের নয়।”

তিনি আরও বলেন, “শুধু হাতপাখাই এমন প্রতীক, যেটা সবাই চালাতে পারে, গরিব, ধনী, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার হাতেই মানায়।”

আজ রবিবার (০২ নভেম্বর) রবিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের পাটবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পাঁচ দফা দাবিতে আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করিম আরও বলেন, “বিদ্যুৎ চলে গেলে নৌকা, লাঙ্গল, ধানের শীষ কিছুই কাজে আসে না—কিন্তু হাতপাখা ফেল করে না। হাতপাখা সবার মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদেরও। ঘুমের সময়ও মানুষ হাতপাখা বুকের মধ্যে রাখে। তাই হাতপাখার জয় মানে দেশের জয়, মানুষের জয়।”

গণ-সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago