ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা এবং টি.ও (ট্রেড অপারেটর) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে মাঠপর্যায়ে খুচরা সার বিক্রেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত মূল্যে মানসম্মত সার সরবরাহ থেকে শুরু করে কৃষকদের হাতে সময়মতো কৃষি উপকরণ পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে তারা দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন। অথচ সম্প্রতি আইডি কার্ড বাতিল ও লাইসেন্স নবায়নে জটিলতা সৃষ্টি হওয়ায় সার বিক্রেতারা অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।
বক্তারা দ্রুত টি.ও লাইসেন্স প্রদান, বিদ্যমান আইডি কার্ডধারীদের বহাল রাখা, সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রশাসনিক জটিলতা দূরীকরণের দাবি জানান। তারা বলেন, এসব সমস্যার সমাধান না হলে মাঠপর্যায়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সার বিতরণে বিঘ্ন ঘটবে।
এ সময় বক্তারা বিষয়টি দ্রুত সমাধানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…