চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগামী ৬ ই নভেম্বর অনুষ্ঠিত এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ রা নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে এসময় তিনি উপস্থিত পরীক্ষা পরিচলনা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন পরীক্ষা চলাকালীন সময় সরকারের জারিকৃত ১৪৪ ধারা নির্ধারিত এলাকা ২ শত গজের মধ্যে কোচিং সেন্টার বন্ধ, ফটোকপি করে এমন দোকান বন্ধ, স্মার্ট ফোন ব্যবহার বন্ধসহ পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের জন্য সরকারি নির্দেশনা মেনে চলার উপর গুরুত্বরোপ করেন। এছাড়াও তিনি পরীক্ষার্থীরা বিভিন্ন ছোয়াছে রোগ নিয়ে যাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে পক্ষান্তরে এরকম রোগী পাওয়া গেলে মেডিকেল টিমের সাহায্য নিয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়া ব্যবস্থা করতে হবে।
পরীক্ষার কেন্দ্র/ ভেন্যু নির্ধারণ করা হয়েছে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ।
এবার এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়,দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজসহ মোট ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান, সদস্যদের মধ্যে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, হলসুপার দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি সহকারী শিক্ষক আব্দুর হান্নান, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…