বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধুমাত্র প্রযুক্তি শিক্ষার বিষয় নয়, এটি আধুনিক কর্মক্ষেত্রের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।” তিনি আরও বলেন, “উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও গতিশীল করে তুলবে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সমাজবিজ্ঞানসহ প্রায় সব ক্ষেত্রেই এখন AI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উপাচার্য চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে নিতে কাজ করছে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

বক্তারা তাঁদের আলোচনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটির বাস্তব প্রয়োগ, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, নিরাপদ ডিজিটাল ব্যবহার ও সাইবার সচেতনতা ভবিষ্যতের পেশাজীবনের জন্য অপরিহার্য।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা ক্যাম্পাসে প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago