রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত: আহত ১

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও অপর একজন আহত হয়েছেন।
আজ রোববার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৫)। তিনি সদর উপজেলার দাদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, রাজবাড়ীর বড়পুলগামী মোটরসাইকেলটি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দু’শ মিটার দূরে গিয়ে পড়ে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যাই।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, নিহত রিয়াদ আলী ও আহত রওনক সকালে শ্রীপুর বাজারের একটি বেকারি কারখানায় কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা মোটরসাইকেলে করে রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খায়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন, যেখানে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
এস আই সাজ্জাদ হোসেন আরও জানান, অতিরিক্ত গতি এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago