গজারিয়ায় হিফজুল কুরআন ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা প্রতিযোগিতায় চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার উজ্জ্বল সাফল্য

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জেলা পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুণ সাফল্য অর্জন করেছে চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা।

শনিবার (১ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়— ০৫ পারা, ১০ পারা ও ১-৩০ পারা।

প্রতিযোগিতায় ০৫ পারা গ্রুপে সাতজন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অন্যদিকে ১০ পারা ও ১-৩০ পারা গ্রুপে মোট ১৪ জনকে ‘ইয়েস কার্ড’ ও সনদ দেওয়া হয়, যা তাদেরকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এনে দেয়।

চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসা এবারের প্রতিযোগিতায় অনন্য কৃতিত্ব অর্জন করে। মোট ২১টি পুরস্কারের মধ্যে ১৮টি অর্জন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ০৫ পারা গ্রুপে ৬টি সম্মাননা ক্রেস্ট এবং ১০ পারা ও ১-৩০ পারা গ্রুপে ১২টি ইয়েস কার্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর-রাইয়্যান ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা কাজী আব্দুর রহমান। সভাপতিত্ব করেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতী হুমায়ুন সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুফতী নুরুল আলম ইসহাকী এবং কলিমউল্লাহ কওমি ইসলামি বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুর রহমান।

এসময় উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, জনপ্রতিনিধি, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

31 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago