দশমিনায় নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক মো. শাহবুদ্দিন, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনজিও সমন্বয়ক পিএম রায়হান বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ওসি (তদন্ত) ইমাম মেহেদী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম খান, এবং সমবায় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুব আলী মৃধা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায়ের আদর্শ বাস্তবায়িত হলে সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠা সহজতর হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সমবায় কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago