চুয়াডাঙ্গার বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই ভাইয়ের দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আপন দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনায় শেষবারের মতো এক নজর দেখতে জানাজায় ভিড় করেন হাজারো মানুষ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পুরাতন বাস্তপুর ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। পরে দুই ভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মৃত ইছাহাক হোসেন গোয়ালার বড় ছেলে আখতারুজ্জামান মুংলা ঘাস কাটার মেশিন দিয়ে কাজ করছিলেন। এসময় মেশিনের মোটর বডি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বড় ভাইকে পড়ে যেতে দেখে ছোট ভাই আলম হোসেন গোয়ালা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আখতারুজ্জামান মুংলাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।


একই দিনে দুই ভাইয়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। আখতারুজ্জামান মুংলার এক ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সিজার (২৬) পড়াশোনা শেষ করে পারিবারিক কাজ দেখাশোনা করেন, আর মেয়ে নিশাত জাহান নিশি (১৯) রাজশাহীতে নার্সিং প্রশিক্ষণ নিচ্ছেন। অন্যদিকে ছোট ভাই আলম হোসেনের সন্তানদের বয়স এখনো কম। মেয়ে নিম খাতুন (১৬) এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, ছেলে লামিম হোসেন (৬) পুরাতন বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।


আখতারুজ্জামান মুংলার বড় ছেলে সিজার পরিবারের দায়িত্ব নেওয়ার মতো অবস্থানে থাকলেও আলম হোসেনের সন্তানরা এখনও ছোট হওয়ায় তার পরিবার পড়েছে চরম অনিশ্চয়তায়। হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য ও নিহতদের চাচা আব্দুল হান্নান বলেন, ‘এই অস্বাভাবিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। দুই ভাই একসাথে চলে যাওয়ায় দুই পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তারা ছিল সংসারের মূল ভরসা। এখন এই পরিবারগুলো কীভাবে চলবে, ছেলে-মেয়েরা কীভাবে বড় হবে, সেটা চিন্তা করতেই কষ্ট হয়।’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago