একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায়ঃ নারায়ণগঞ্জ আজমতে সাহাবা মহা সম্মেলনে সালাহউদ্দিন আহমদ

একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিপত্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল। তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে। এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে। কিভাবে তারা বিদায় নিয়েছে, এদেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে, ইতিহাস সাক্ষী। সুতরাং বাংলাদেশে এমনভাবে আমরা আগামী দিনের রাজনীতির চেষ্টা করি যাতে আমাদের ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করি, ইদানিং একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিপত্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার। যারা ফিরকা ও ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমি এখানে শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং সে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই। যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে শিক্ষা নিতে হবে বিগত ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ছেলে মুফতী মাঈনউদ্দিন আহমেদ।

মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান, আবু জাফর আহমেদ বাবুল, হেফাজতের নায়েবে আমীর জুনায়েদ আল হাবিব, সিনিয়র নায়েবে আমীর খলিল আহমেদ কোরায়েশি।

সম্মেলনে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হননি।

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

33 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

44 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago