ঢাকা-সিলেটে মহাসড়কে দয়ামীর নামক স্থানে বিরতিহীন বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

ঢাকা -সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার দয়ামীর নামক স্থানে  বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে হারুন মিয়া(২৮) নামের প্রাইভেটকারের চালক ও তার মেয়ে আনিছা(১১) নিহত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দয়ামীর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরো ৪জন গুরুতর আহত হয়।
নিহত হারুন মিয়া উপজেলার উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত হারুনের তিন বোন রাইমা বেগম, মুন্নি বেগম, পান্না বেগম ও ভগ্নিপতি মুকিত মিয়া।
দুর্ঘটনার পর পর তাজপুর ফায়ার ব্রিগেড, শেরপুর হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তাজপুর থেকে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকার(ঢাকা মেট্রো-গ ১২-৪৮৫৫) ঢাকা – সিলেট মহাসড়কের  দয়ামীর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১৪-৪৬৪৭)  বিরতিহীন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমরেমুছরে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক হারুন মিয়া নিহত হন। হাসপাতালে নেয়ার পর হারুণ মিয়ার মেয়ে আনিছাও মারা যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুর রশিদ সরকার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ও দুঘর্টনাকবলিত দুটি গাড়িই পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

26 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

44 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago