শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষি বান্ধবঃ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি ছিলেন কৃষি বান্ধব। পটুয়াখালী জেলার দুমকি উপজেলা কৃষকদল আয়োজিত কৃষক দলের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী।তিনি আরো বলেন,তাঁর ১৯ দফা কর্মসূচি অতি অল্প সময়ের মধ্যে জনগণের নিকট ব্যাপক সমাদৃত হয়। কৃষিই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।তিনি কৃষকদের জন্য বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। কৃষি বিপ্লবের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা এনেছিলেন। তিনি ছিলেন সত্যিকার দেশপ্রেমিক।জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তারেক রহমানের ঘোষিত ৩১দফা দেশের জনগণ গ্রহণ করছে।তাঁর ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ।একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দুমকি উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অদ্য সকাল ১১টায় দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দুমকি উপজেলা কৃষকদলের সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান,
পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৈফিক আলী খান কবির,পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, পটুয়াখালী জেলা ছাএদলের সাবেক সহ-সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসীমউদ্দিন ,যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাংগাসিয়া ইউনিয়ন কৃষক দলের সহ- সভাপতি আবুল কালাম আজাদ, লেবুখালী কৃষক দলের সাধারণ সম্পাদক সাগর হাং,দুমকি সহ সভাপতি ফিরোজ আকন,দুমকি উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মো: গোলাম মর্তুজা, দুমকি উপজেলা ছাএদল সদস্য সচিব সুমন শরীফ, দুমকি যুবদল নেতা মিজানুর রহমান লালমিয়া প্রমুখ।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago