পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি জনতা কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদন দিয়ে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে আরিফুর রহমানকে সভাপতি ও আল-আমীনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ছয়জন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ১৮ জনকে প্রাথমিকভাবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বাইজিদ শুভ, দপ্তর সম্পাদক মো. আবু রাফি, প্রচার সম্পাদক জুবায়ের হোসেন আবদুল্লাহ এবং ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোসা. সাবেকুন্নাহার। পাশাপাশি তিনজন সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। নতুন নেতৃত্বকে ঘিরে সংগঠনের তৃণমূল পর্যায়েও নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago