রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন

আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনায় পৌঁছাবেন। সেখানে পৌঁছে তিনি জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং রাতযাপন করবেন সার্কিট হাউজেই।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি আরিফপুরে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।

পরবর্তী দিন শনিবার (৮ নভেম্বর) রাষ্ট্রপতি পাবনায় অবস্থান করবেন এবং সার্কিট হাউজে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করবেন। ওই রাতেও তিনি সার্কিট হাউজেই থাকবেন।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয় ও রাষ্ট্রপতির চলাচলের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

এ আর জসিম, বিশেষ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago