“৭১ এর দানবদের থেকে সাবধান! দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিন”-আনিসুর রহমান আনিস

সাবেক ছাএনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, যারা ‘৭১সালে বাংলাদেশ নামক রাষ্ট্রপ্রতিষ্ঠার বিপক্ষে ছিল তারা আবার বাংলাদেশে নির্বাচিত হওয়ার দু:স্বপ্ন দেখছে। ‘৭১এর গণহত্যা ও গণধর্ষনের পাকিস্তানী সহযোগীদের আর ভোট চাইতে দেয়া যাবে না। এই দানবদের থেকে সাবধান! দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ। আনিসুর রহমান আনিস ৩১ অক্টোবর রাতে বাউফলের বটকাজল মাঝি বাড়ি এলাকায় “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক” এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সুনীল সাধুর সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মো: জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা মো: মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা ইন্জিনিয়ার মাহবুব হোসেন, পটুয়াখালী জেলা যুগ্ম আহবায়ক মো:জহিরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওমালা বিএনপি নেতা খলিলুর রহমান, ওলামা দলের নওমালা ইউনিয়ন যুগ্ম আহবায়ক ইউনুস খান, মাস্টার অমূল্য সিকদার,জিয়া গবেষণা পরিষদ নেতা মো: জাফর খান,যুবদল নেতা জহিরুল ইসলাম, সিয়ামূল ইসলাম সুজন মৃধা, ছাএদল নেতা ইমন হাং, সিফাত খান, জেলা ছাএদল নেতা রোমান সিকদার প্রমুখ। এর আগে বিকেল সাড়ে ৪ টায় আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম মৃধা বাড়ী দরজায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুর রহমান আনিস। পরে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন।।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago