Categories: জাতীয়

মব যেটা হচ্ছে সেটা ১৭ বছর পুষে রাখা ক্রোধ : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মবের ঘটনাগুলো বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা নয়। বরং গত ১৭ বছরের ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়।’ শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।মব সন্ত্রাস বিচারব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ কি না? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা বিচারব্যবস্থার প্রতি অনাস্থা নয়। মব যেটা হচ্ছে সেটা এক ধরনের ক্রোধ। গত ১৭ বছর মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ। স্বজন হারানোর ক্রোধ; সাড়ে ৪ হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ারে হত্যার ক্রোধ; ৭০০-এর বেশি মানুষকে গুম করার ক্রোধ; ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করে আদালতে দাঁড় করানোর ক্রোধ।তিনি বলেন, ‘এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সঙ্গে যায় না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের সংবরণ করুন।একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমনভাবে বিচারের দাবি তুলুন, যে দাবি শুনলে বিচার সংশ্লিষ্ট সবাই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এদের বিচারের আওতায় আনবেন।’

তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার। তবে নুরুল হুদা যে প্রক্রিয়া মবের শিকার হয়েছেন সেই প্রক্রিয়ায় নয়। আমরা এটা কামনা করি না। এটা আমাদের সব অর্জনকে ম্লান করতে পারে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago