যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারা নির্বাচনের বিরোধিতা করছেঃ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মহল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।

তিনি তীব্র ভাষায় বলেন, যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারা এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার শুরুতেই তিনি জেএসডি সভাপতি আ. স. ম. আবদুর রবের দ্রুত সুস্থতার কামনা করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী একদলীয় শাসনের বিরুদ্ধে আ. স. ম. আবদুর রব ও জেএসডির সাহসী ভূমিকার কথাও স্মরণ করেন।

ফখরুল বলেন, “দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিলেন, তারা এখন নির্বাচনের বিরোধিতা করবেন না। দেশের মানুষ কখনো সহজেই ক্ষমা করে না, তাই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচন চাই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে সময়সূচি দিয়েছেন, তার সঙ্গে আমরা একমত।

তবে কিছু মহল নির্বাচনের বিলম্ব ঘটাতে নানা প্রচেষ্টা চালাচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচনের দিন গণভোট হবে, দুটি ব্যালটের মাধ্যমে—একটি গণভোটের জন্য, আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য।”

ফখরুল শেষ করেন, “যারা রাস্তায় নেমে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদেরকে অনুরোধ করব—দয়া করে জনগণ যে নির্বাচন চায়, তার বিরোধিতা করবেন না।”

এ আর জসিম, বিশেষ প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago