কুমারখালীতে ৫ম শ্রেনীতে পড়ুয়া শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগঃ দুলাভাইয়ের বিরুদ্ধে- থানায় মামলা

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাইয়ের বিরুদ্ধে- থানায় মামলা দায়ের করা হয়েছে ।

জানাযায় গত ২৫ শে অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকার বাবুল বিশ্বাসের ছেলে টুটুল বিশ্বাস (৩৫) কৌশলে তার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া সৎ শালী পুষ্পকে (১১) ( ছদ্মনাম)  তার বাসাতে ডেকে নেন।

সেসময় তার বাসাতে আর কেউ না থাকায় রুমে মধ্যে নিয়ে ভয় দেখিয়ে প্রথমে চোখ ও মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং তার শরীরের সকল কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির শব্দে টুটুলের মেয়ে রুমের মধ্যে চলে আসলে পুষ্পকে ( ছদ্মনাম)  টুটুল পালিয়ে যায়।
পরে বাড়ির আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনার পর থেকে টুটুল পলাতক রয়েছে,  পরবর্তীতে মেয়েটির মা বাদী হয়ে কুমারখালি থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেছে। তবে এখনও থানা পুলিশ অভিযুক্ত টুটুলকে আটক করতে পারেনি।
জানাগেছে, এর আগেও টুটুল দুইটি বিয়ে করেছে।
প্রায় ১৫ বছর আগে রংপুর প্রথম বিয়ে করেন পরবর্তীতে গত দুই বছর আগে বড় বউ থাকা অবস্থায় তার মেয়ে প্রাইভেট পড়াতে আসতো নির্যাতনের স্বীকার পুষ্পর (ছদ্মনাম) বড় বোন সোনিয়া। তাকেও কৌশলে বিয়ে করেন এই লম্পট টুটুল, এরপর গতমাসের ২৫ তারিখে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
পুষ্প (ছদ্মনাম)  বলেন, দুলাভাই আমার সাথে অন্যায় করেছে। আমার বোন ডাকছে বলে ডেকে নিয়ে আমার হাত মুখ বেধে খারাপ কাজ করতে গেছে। আমি ওর ফাঁসি চাই।
পুষ্পের মায়ের দাবী, মামলা হলেও পুলিশ টুটুলকে আটক করতে পারিনি,  অপর দিক থেকে মামলা তুলে নিতে ফোনে হুমকি দিচ্ছে।  আমি দ্রুত আটক ও শাস্তি দাবি করছি।
এলাকাবাসী জানান, টুটুলের চরিত্র খারাপ, এমন চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিক হবে সবার জন্য।  আর তাই দ্রুত টুটুলকে আটক করে শাস্তির দাবি জানাচ্ছি।
এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে নিজেরা করি সহ বেশি কয়েকটি সংগঠন।  তারাও দ্রুত শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানাতে এজাহার জমা হয়েছে এবং মামলাও রুজু হয়েছে। কুমারখালী থানা পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা করছে।
কুষ্টিয়া প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

41 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

59 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago