গাজীপুরে এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা

গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরে পুলিশের পোশাক পরে এলাকায় ঘুরে বেড়াতেন তানিয়া আক্তার (২৬) নামে এক তরুণী। নিজেকে পরিচয় দিতেন পুলিশের এসআই হিসেবে। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় গিয়ে নিজেকে পরিচয় দেন এসআই হিসেবে। কিন্তু কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত কারাগারে পাঠানো হয় তাকে। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বোরকা পরিহিত এক নারী থানায় আসেন। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে তিনি ‘স্যার’ বলে সম্বোধন করেন। এতেই সন্দেহ হয়। পরে দেখা যায় তিনি বোরকার নিচে পুলিশের পোশাক পরেই থানায় ঢুকেছেন। কিন্তু তিনি পুলিশের কোনো সদস্য নন। পরে তাকে আটক করা হয়। পরে শুক্রবার ওই নারীর বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই শাহীন বাদী হয়ে মামলা দায়ের করেন। সি বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। তবে রিমান্ডের শুনানি এখনও হয়নি।

পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা আবু তালেবের মেয়ে তানিয়া। তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের এসব পোশাক কোথা থেকে এলো, তার উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago