গঙ্গাচড়া উপজেলার চন্ডিমারী গ্রামে পুরুষদের আতঙ্ক আমিনা বেগম

চন্ডিমারী গ্রামের পুরুষদের কাছে একটি আতঙ্কিত নাম আমিনা বেগম (৩৮)। এ নাম শুনলেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে ওই গ্রামের তরুণ, যুবক এমনকি বৃদ্ধরা পর্যন্ত।
৪ ছেলের জননী বিধবা আমিনা বেগম নিজের রূপ-যৌবন দিয়ে আকৃষ্ট করে এলাকার পুরুষদের। পরে কৌশলে হাতিয়ে নেয় টাকা-পয়সা। যেখানে এ কৌশল ব্যর্থ হয় সেখানে নেয় ভিন্ন কৌশল।
কোন পুরুষকে বাড়িতে বা বাড়ির পাশে ডেকে নিয়ে জাপটে ধরে চিৎকার করতে থাকে। এ সময় তাকে সহযোগিতা করে তার ধর্ম ভাই সম্পর্কের একাধিক বহিরাগত যুবক।
ফলে আটক পুরুষ মোটা অঙ্কের টাকা জরিমানা দিয়ে রেহাই পান। জরিমানা থেকে বাঁচতে চাইলে তাকে হতে হয় ধর্ষণ মামলার আসামী।
এমনিভাবে আমিনা বেগম তার প্রতিবেশী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের জয়রামওঝা গ্রামের আতিয়ার রহমানের বিরূদ্ধেও স্থানীয় আদিতমারি থানায় ধর্ষণের অভিযোগ করেন। ফলে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আদিতমারি থানা পুলিশ  সরেজমিন তদন্ত করেন বলে প্রত্যদর্শী চন্ডীমারী ও জয়রামওঝা এলাকাবাসী জানিয়েছেন।
এলাকাবাসী মোজা মিয়া (৫০), আব্দুল জলিল (৫২), সুরুজ মিয়া (৩২), জিয়ারুল (৪৫), কালাম (৪০)সহ অনেকে জানান, আমিনা বেগম ইতোপূর্বে আরো ৩ যুবকের বিরূদ্ধে থানায় মামলা করেছিল।
এলাকাবাসী আরো জানান, এলাকার পুরুষরা আমিনার ভয়ে সন্ধ্যার পর ওই রাস্তা এরিয়ে বিকল্প রাস্তায় চলাফেরা করে। আমিনা এলাকার পুরুষদের আতঙ্ক।
আমিনা বেগম দীর্ঘদিন ধরে গঙ্গাচড়া উপজেলার সীমান্তবর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার চন্ডিমারী পশ্চিম মহিষখোচা গ্রামে তার দ্বিতীয় স্বামী মৃত  আব্দুল্লার বাড়ীতে নিজ পিতা জহির মিয়া ও ছোট ছেলে (১১) সহ বসবাস করছে।
স্থানীয়রা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমিনা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

16 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

34 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago