পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ ও সিরাতুন্নবী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিবেটিং ক্লাবের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ এবং মোঃ‌ সিরাতুন্নবী।
‎‎বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্লাবের প্রধান নির্বাহী জয় দে এবং অতিরিক্ত প্রধান নির্বাহী আল জাবের ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আংশিক কমিটি ক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।‎কমিটির অন্যান্য পদে রয়েছেন, ডিবেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ শাহরিয়ার ইসলাম রাফি ও সুমাইয়া আমিন, প্রেস ও মিডিয়া অফিসার মোঃ ছফিউল্লাহ্ তালুকদার, লজিস্টিকস ও অর্থ বিষয়ক কর্মকর্তা শাহদাত হোসাইন, সহযোগী সদস্য মোঃ সাইমুন হাসান, সোয়েব ফেরদৌস, মাসুদা আক্তার রিফা ও আহমেদ সাফওয়াত চৌধুরীএ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ জানান,”আমি গর্বিত যে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস বিতর্ক কেবল প্রতিযোগিতা নয় এটি চিন্তা, যুক্তি ও শ্রদ্ধাশীল মতবিনিময়ের এক মহৎ অনুশীলন।
‎আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা যুক্তির আলোয় সত্য খুঁজবে, দায়িত্ব নিয়ে মত প্রকাশ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিবে।”‎বিজ্ঞপ্তিতে ক্লাবের সকল সদস্যকে দায়িত্ববোধ, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago