চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিনা কারণে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবুও কোনো অন্যায়ের সাথে তিনি আপস করেননি। সুতরাং বিএনপির আদর্শ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা।’
বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেন তিনি। এসময় এসব কথা বলেন মাহমুদ হাসান খান বাবু। গতকাল বিকেল চারটা থেকে শুরু করে এই পথসভা পর্যায়ক্রমে প্রতাবপুর, চন্ডিপুর, কুড়ুলগাছি, ধান্যঘরা, সদাবরি, ঠাকুরপুর, চাকুলিয়া এবং ফুলবাড়িতে অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রাত ৮টা পর্যন্ত মাহমুদ হাসান খান বাবুর এই নির্বাচনী পথসভা চলে।
মাহমুদ হাসান খান বাবু পথসভায় বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানে অর্জিত বর্তমান সরকারের সংস্কারগুলো তখনই সফল হবে, যখন দেশে একটা ভালো নির্বাচিত সরকার হবে। এ জন্য বিএনপিকে ভোট দিতে হবে।’ জেলা বিএনপির সভাপতি বলেন, ‘জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে যদি এরকম হতো, দিনের ভোট রাতে করে নিতে পারবো, আপনার ভোট জোর করে নিয়ে নিতে পারবো, তাহলে এতো কষ্ট করে পথসভা করতাম না। আমাদের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি যেয়ে ভোটের কাজ পরিচালনা করতো না। আমরা দিনের ভোট রাতে দেখতে চাই না।’
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘এক শ্রেণির মানুষ ধর্মের দোহাই দিয়ে জনগণকে ভুল পথে পরিচালনা করতে পারে। তারা মিথ্যুক, নিন্দুক এইসব নিন্দুক ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে প্রলোভিত করে মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, তাদের থেকে দূরে থাকুন। যাতে জনগণ প্রতারিত না হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিলটন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাঁজা আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উল্লা শফি, সাধারণ সম্পাদক আজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁন এবং দর্শনা থানা যুবদলের আহ্বায়ক লিটনসহ থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…