কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানা পুলিশের নাকের ডগায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন সড়কে মিছিল বের করে তারা। ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের দক্ষিণ পাশের গলি থেকে মিছিলটি বের হয়ে ধর্মসাগর পার্কের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এতে অংশগ্রহণকারী বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির ।
মিছিলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাটানিশার শিমপুর এলাকার এনায়েত নামে এক ছাত্রলীগকর্মীকে দেখা যায়। কুমিল্লা মহানগর সভাপতি নুর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুন মিছিল করতে সহযোগিতা করেছে বলে জানা গেছে।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের ২০০ গজ পূর্বে এবং কোতোয়ালি থানার ৩০০ গজ পশ্চিম পাশের মধ্যবর্তী স্থানে ছাত্রলীগ কীভাবে মিছিল করল? পুলিশ কী করছে? আমরা জানতে চাই। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক ।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, দিল্লি থেকে টাকা পাঠিয়ে কুমিল্লার মাফিয়া সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনা টোকাই দিয়ে মিছিলগুলো করাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এদের আইনের আওতায় আনা ।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, কয়েকজন টোকাই ভোরে মিছিলটি করে। আমরা ব্যবস্থা নিচ্ছি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী বলেন, মিছিলের পর ফুটেজটি আমি দেখেছি। আমাদের টিম কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…