যশোর সদর আ’লীগের সাধারণ সম্পাদক শাহারুল ঢাকায় গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক।

এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি ঢাকার স্থানীয় অনেকে জানতেন। এছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে শাহারুলের দুই সহযোগী আটক হন।

এ ঘটনায় বৃহস্পতিবার তিনিসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমামুল হক আজকের পেপারকে বলেন, হঠাৎ খবর আসে নাশকতার পরিকল্পনা করছিল এমন সন্দেহে স্থানীয় ঢাকাবাসী একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে সংবাদমাধ্যমকে জানানো হবে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা মাত্র খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা আমাদের জানিয়েছে। তবে, তার বিরুদ্ধে নতুন মামলা হবে কি না বা যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ইতোপূর্বে একাধিকবার গ্রেফতারও হয়েছেন।

যশোর প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

19 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

37 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago