ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সিআইডি’র এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মশিউর রহমান বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার মামলায় নাম রয়েছে।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুম মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে প্রসিকিউশন জানিয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ তে দায়িত্ব পালনের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে বরিশাল রেঞ্জের আলেপ উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করতেন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে।
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটে কর্মরত অবস্থায় আলেপ উদ্দিন গুমসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে দক্ষ ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রশ্রয় দিতেন। এসব কর্মকাণ্ডের কারণে আলেপ উদ্দিন বিশেষ কুখ্যাতি অর্জন করেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…