বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে সঞ্চয়পত্রের অর্থ আত্মসাতের মূল হোতা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মারুফ এলাহী

বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একজন গ্রাহকের সঞ্চয়পত্রের ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- মো. আরিফুর রহমান, মোহাম্মদ মারুফ এলাহী, আল আমিন ও মহিউদ্দিন আহমেদ। তাদের মধ্যে আরিফুর রহমানকে বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, এ চক্রের মূল হোতা মারুফ এলাহী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের ২০০৭–০৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের বিগত কমিটির সহ-সভাপতিও ছিলেন। তার আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার আহ্বায়ক ছিলেন। তার বাবা মোহাম্মদ আব্দুল কাদির, মাতা– হাওয়া বেগম। আর বাসা ঢাকার তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুরে।

মামলার নথি থেকে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে মারুফ এলাহীর ডাচ্–বাংলা ব্যাংকের কাওরানবাজার শাখার ব্যাংক হিসাবে দুইটি সঞ্চয়পত্রের ৫০ লাখ টাকা নেওয়া হয়। অবশ্য এই অর্থ উত্তোলনের আগেই তা আটকে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ পর্যায়ের নেতা “সংবাদ প্রতিদিন” কে বলেন, মারুফ এলাহী আগের কমিটির সহ-সভাপতি ছিলেন। বর্তমানে সে বিএনপি ও ছাত্রদলের কোনো পদে নেই।

আর মহা-হিসাব নিরীক্ষণ কার্যালয়ের কর্মকর্তা এসএম রেজভীর ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের রানীগঞ্জ উপশাখার মো. আরিফুর রহমানের অ্যাকাউন্টে নেওয়া হয়। টাকা জমা হওয়ার পরই ঢাকার দুইটি শাখা থেকে তা নগদে তুলে নেওয়া হয়। এই আরিফের লেনদেন সীমা ছিলো ২ লাখ টাকা। তবে জালিয়াতির মাধ্যমে লেনদেন সীমা ১০ লাখ টাকা করা হয়।

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

46 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

58 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago