চাঁদপুরে বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

চাঁদপুরে এক যুবদল নেতা খাদ্যবান্ধব কর্মসূচির ১২ টন চাল নিয়ে তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের জিএম ফজলুল হক স্কুল মোড় এলাকায়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী খন্দকার সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ডিলারশিপ নিয়েছেন।

বুধবার তিনি জেলা খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২টন ৩৩০ কেজি অর্থাৎ ৪২৮ বস্তা চাল তুলেছেন। ওই চাল নিয়ে তিনি তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাখেন।

বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রশাসনিক পর্যায় পর্যন্ত জানাজানি হলে ওই নেতা অফিস থেকে ইউনিয়ন বিএনপির সাইনবোর্ড সরিয়ে ফেলে। এরপর থেকে তিনি ওই অফিসকে আনঅফিসিয়ালি ডিলারশিপের গোডাউন ঘোষণা করেন।

ডিলার আইয়ুব আলী খন্দকার বলেন, আমি কখনো ডিলারশিপ গিরি করিনি। তাই নিয়ম কানুন তেমন একটা জানিনা।

বিএনপি অফিসে চাল রাখা আমার ঠিক হয়নি। অফিসটি আমরাই বানিয়েছিলাম। এখন থেকে এখানে আর বিএনপির কোন অফিস থাকবে না। আজ থেকে এই অফিসটি আমার ডিলারশিপের অফিস হিসাবে গণ্য হবে।

খাদ্যবান্ধব কর্মসূচির ট্যাগ অফিসার নুরজাহান বেগম বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। আমি তাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, আমার উপস্থিতিতে যেন চাল বিতরণ করা হয়।

সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম বলেন, ডিলার যদি এমন কিছু করে থাকে, সেটা ঠিক করেনি। আমি নিজে উদ্যোগ নিয়ে সুষ্ঠুভাবে চাল বিতরণের ব্যবস্থা করব।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বলেন, তরপুরচন্ডি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল নেওয়া হয়েছে। কাল শুক্রবার বিতরণ করা হবে। স্থানীয় ডিলার কোন অনিয়ম করেননি। তবে তিনি প্রথদিকে দলীয় অফিসে চাল রাখা ঠিক হয় নি। আমাদের নির্দেশে পরবর্তীতে ডিলারের গোডাউনেই চাল রেখেছেন।

চাঁদপুর প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

38 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

56 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago