রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। সাত বছরের প্রেমের সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন প্রেমিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোছা: মুনসেফা আক্তার, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের শিক্ষার্থী। অপরদিকে প্রেমিক মেহেদী হাসান, পিতা আমিরুল ইসলাম, রংপুর কামাইকেল কলেজের অনার্সের শিক্ষার্থী।
দীর্ঘ সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। অভিযোগ রয়েছে, এই সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও ঘটে। সম্প্রতি মেহেদী বিয়েতে অস্বীকৃতি জানালে ক্ষোভে ও অপমানে মুনসেফা গতকাল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন।
এদিকে প্রেমিকার অবস্থানের খবর পেয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে মেহেদী হাসান পলাতক রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…