কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর খাঁ বাড়ির মোঃ কামাল খাঁ (বাবা মৃত রাসু খাঁ)-এর বিরুদ্ধে রাজনৈতিক রঙ বদলে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ৭নং ওয়ার্ডের বাসিন্দা। ফ্যাসিস্ট সরকারের আমলে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির ১৫নং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকায় দাপট ও নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নই আওয়ামী সরকারের অষ্টগ্রাম উপজেলার সভাপতি ফজলুল হক হায়দারী ( বাচ্চু)র সাথে ঘনিষ্ঠতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট আমলের নানান কার্যক্রম ভাইরাল হচ্ছে বলেও স্থানীয়রা বলেন।
তবে সরকার পরিবর্তনের পর তিনি বিএনপির দলীয় কার্যক্রমে যুক্ত হয়ে সুবিধা নিচ্ছেন। এতে করে দীর্ঘদিনের প্রকৃত বিএনপি নেতাকর্মীরা অবহেলিত হয়ে পড়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।
শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে হাওরাঞ্চলের সেচ প্রকল্পে নিজের প্রভাব বজায় রাখা এবং দলীয় অবস্থানকে আরও শক্তিশালী করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। এ নিয়ে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ বিষয়ে মোঃ কামাল খাঁ কে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সকল অভিযোগ ভিত্তিহীন বলে জানান।
অনেকেই দাবি করেছেন, “দলীয় আনুগত্য নয়, সুযোগ-সুবিধাই যেন এখন রাজনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।”
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…