নাটোরের বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে ধারাবাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের অংশ হিসেবে ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর এস. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ক্যাম্পে শিশু, ডেন্টাল, জেনারেল সার্জারি, মেডিসিন ও মহিলা রোগ সম্পর্কিত বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান করেন। এতে এলাকার শত শত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেন।
অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার সম্মানিত সভাপতি ডা. মো. শামসুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাফি জন্নাত ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রীরামপুর এস. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন এলাকার রোগীরা উপস্থিত থেকে এই মানবিক সেবামূলক স্বাস্থ্য ক্যাম্পকে সফল করে তোলেন।
স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামের মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…