পঞ্চগড়ে শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ

জেলা প্রতিনিধি,পঞ্চগড়:- পঞ্চগড়ে দেড় বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ধর্ষণ মামলা করেছেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার তিন মাইল এলাকায় এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মকছেদুল ইসলাম (৩৩) এবং সাতমেড়া ইউনিয়নের বদিনাজোত এলাকার সাদেকুল ইসলাম (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দ্রুত সাড়ে তিন মাইল এলাকায় যাই। সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা একটি দেড় বছরের ছেলে শিশুকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।ধর্ষণের শিকার ওই নারী বলেন, আমার ছেলের হঠাৎ ডায়রিয়া হওয়ার কারণে রাতে বাবার বাড়ি জগদলের উদ্দেশ্য বোদা উপজেলার জেমজুট এলাকা থেকে গাড়িতে করে পঞ্চগড়ে আসি। এরপর জগদলের অটোতে (ব্যাটারি চালিত থ্রি হুইলার) করে তিনমাইল পর্যন্ত আসি। এসময় আমাদের অটোর পেছনে থাকা এক পরিচিত অটোচালক আমাকে নামতে বলে। আমি অটো থেকে নামার সাথে সাথে ৬টা ছেলে কেউ আমার হাত, কেউ মুখ, কেউ গলা চেপে ধরে একটা চা পাতার বাগানে নিয়ে যায়। এসময় তাদের কাছে আমি অনেক আকুতি মিনতি করি। আমি যেন না চিৎকার করি সেজন্য আমার ছোট বাচ্চার গলায় ছুড়ি ধরে, তখন আমি নিরুপায় হয়ে যাই। এসময় আমি ছয়জনের মধ্যে চার জনকে চিনতে পারি। তারা চলে যাওয়ার সময় আমার মুখে কি জানি স্প্রে করলো, তারপর আর কিছু বলতে পারি না।

ধর্ষণের শিকার ওই নারীর বড় ভাই বলেন, রাত দেড়টায় পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি বোনের শরীরে অনেক রক্ত ছিল। অজ্ঞান অবস্থায় ছিল। আমার বোনের সঙ্গে যারা এমন অমানবিক কাজ করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল কাশেম বলেন, গতরাত প্রায় দেড়টার সময় পুলিশ অচেতন অবস্থায় একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ওই নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago