বানারীপাড়ায় অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মিভূত

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িকর গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে  দড়িকর গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের. এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান সরদারের তালাবদ্ধ ঘরে প্রথমে আগুনের সুত্রপাত হয়। ওই ঘরের লোকজন এদিন সকালে অন্যত্র বেড়াতে গিয়েছিল। তারা ধারণা করেন তালাবদ্ধ ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোণের মাধ্যমে আগুন লাগতে পারে। পরে পাশের সেলিম সরদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয় ও বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসকে কল করা হয়।
আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে   ইমরান সরদার ও সেলিম সরদারের টিন কাঠের  দুটি বসত ঘর পুড়ে সম্পূর্ণভাবে ভ*স্মিভুত হয়ে যায় এবং সবুর নামের একজনের বসত ব্লিডিং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে বাড়ির অন্যঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো। তবে তার আগেই আসবাবপত্রসহ ঘরদুটি পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সাধারণ ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারজানা হোসেন জানান, দুটি ঘরের সামান্য একটা লবণের বাটিও
রক্ষা করা সম্ভব হয়নি। অসহায় পরিবার দুটিকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিতে তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago